ড্রাগন ফলের উপকারিতা ও অপকারিতা বিস্তারিত জেনে নিন
ড্রাগন ফলের উপকারিতা ও অপকারিতা ড্রাগন ফলের উপকারিতা ও অপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।
আমরা ড্রাগন ফল খাই কিন্তু এর উপকারিতা ও অপকারিতা অনেকে জানিনা । ড্রাগন ফল খেতে পছন্দ করলে অবশ্যই এর উপকারিতা ও অপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে জানতে হবে ।বিস্তারিত জানতে, এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন ।ড্রাগন ফলের পরিচিতি
ড্রাগন ফলের উদ্ভিদ তাত্ত্বিক নাম হায়লোসেরিয়াস আনডেটাস ।ড্রাগন গাছ দেখতে একদম ক্যাকটাসের মতো। আমেরিকা গণ চীনের লোকেরা এটিকে ড্রাগণ মুক্তার ফল হিসেবে চিনে। ভিয়েতনামের মিষ্টি ড্রাগন ও মালয়েশিয়াতে ড্রাগন ফল এবং থাইল্যান্ডের ড্রাগন স্ফটিক নামেও একটি বেশ পরিচিত।ড্রাগন ফলের উৎপত্তিস্থল আমেরিকায় ।ড্রাগন ফল হচ্ছে ভিয়েতনামের জাতীয় ফল। ভিয়েতনামে এই ফলটি সর্বাধিক বাণিজ্যিকভাবে চাষ করা হয়েথাকে। ড্রাগন একটি গ্রীষ্মকালীন ফল, প্রতিবছর ক্রমবর্ধমান জনপ্রিয় হয়ে উঠেছে। দেখতে খুব সুন্দর ফল এবং খেতে অনেক সুস্বাদু ।ড্রাগন গাছ দেখতে অনেক সুন্দর ড্রাগন ফলটি পেতাইয়া নামেও পরিচিত।এই ড্রাগনের ফুল রাতের বেলায় ফোটে।বিদেশি ফলগুলোর মধ্যে ড্রাগন একটি ,আমাদের দেশে বেশি সম্ভাবনাময় ফল ।
ড্রাগন ফল বিদেশি ফল হলেও দিন দিন আমাদের দেশে জনপ্রিয় হয়ে উঠেছে। ড্রাগন ফল আমাদের শরীর সুস্থ রাখতে সহায়তা করে ,ড্রাগন ফল খেলে অনেক রোগের ঝুঁকি কমে এবং বেশ কার্যকর ,ড্রাগন ফল সকল রোগের ঝুঁকি কমায় । দক্ষিণ আমেরিকা ও মেক্সিকো অঞ্চলে এর উৎপত্তি হলেও বর্তমানে এটি এশিয়ার অনেক দেশেও চাষ হচ্ছে।যেমন ভিয়েতনাম, থাইল্যান্ড , চীন দেশ এবং বাংলাদেশও। চাষে তেমন কষ্ট না থাকায় তুলনামূলকভাবে লাভজনক হওয়ায় এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ড্রাগন ফল দেখতে বেশ আকর্ষণীয় বাহিরে উজ্জ্বল গোলাপী বা লাল রঙের তার গায়ে সবুজ আঁশযুক্ত পাতা ভেতরের অসংখ্য কালো ছোট ছোট বীজ থাকে ।ফলটি খেতে হালকা মিষ্টি কিছুটা কিউই ও নাশপাতির মিশ্র সাধের মতো।
পেজ সূচিপত্রঃ ড্রাগন ফলের উপকারিতা ও অপকারিতা
- ড্রাগন ফলের উপকারিতা
- ম্যাগনেসিয়ামের ভালো উৎস হিসাবে
- ড্রাগন ফলের প্রকারভেদ
- ড্রাগন ফল কিভাবে কাটবেন
- ড্রাগন ফলের পুষ্টিগুণ
- ড্রাগন ফলের পার্শ্ব প্রতিক্রিয়া
- ড্রাগন ফলের অপকারিতা
- ড্রাগন ফল সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর
- আমাদের শেষ কথাঃড্রাগন ফলের উপকারিতা ও অপকারিতা
ড্রাগন ফলের উপকারিতা
- ড্রাগন ফলের বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে ।যেমনঃ হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে, বয়সের ছাপ দূর করতে ভূমিকা,রাখে ,ভিটামিন সি সমৃদ্ধ ফল ,কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে ,রক্ত চলাচল বজায় রাখে , হিমোগ্লোবিনের উৎপাদন বাড়ায় ,হার্টকে সুস্থ রাখে , ওজন কমাতে সাহায্য করে , ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহায়তা করে , রক্তশূন্যতা দূর করে , চোখে দৃষ্টি শক্তি উন্নত করে ,হাড় শক্ত করতে সাহায্য করে । নিচে এগুলো বর্ণনা করা হলোঃ
- হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করেঃ ড্রাগন ফলে রয়েছে প্রাকৃতিক ফাইবার যা হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে ।নিয়মিত পরিমান মত খেলে কোষ্ঠকাঠিন্য কমে যায় ,পাচনতন্ত্র সুস্থ থাকে। যাদের পেটের সমস্যা ড্রাগন হচ্ছে এমন একটি ফল যার প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ যার ৮০ শতাংশ পানি রয়েছে । নিশ্চিতভাবে আপনার অন্তরের গতিবিধিকে সঠিক নিয়ন্ত্রণ করবে।
- বয়সের ছাপ দূর করতে বেশ ভূমিকা রাখেঃ ড্রাগন ফল ভিটামিন সি এর একটি চমৎকার উৎস ।প্রতি ৩ গ্রামে এই প্রয়োজনীও পুষ্টি প্রায় ১০০ গ্রাম। ভিটামিন সি ইমিউন সিস্টেমকে সমর্থন করে শরীরের আয়রন শোষণ করতে সাহায্য করে এবং সুস্বাস্থ্যকর ত্বকের প্রচার করে বিশেষ করে অ্যান্টিঅক্সিডেন্ট এর সমৃদ্ধ যেমন বেটা লাইন যা শরীরের অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ কমাতে সাহায্য করে ।
- ড্রাগন ফলে ভিটামিন সি রয়েছেঃড্রাগন ফলে ভিটামিন সি রয়েছে যা কোলাজেন উৎপাদনের জন্য আবশ্যক। স্বাস্থ্যকর ,তারুণ্যময় ত্বকের প্রচার করে ।ফলের এন্টিঅক্সিডেন্ট এবং জলের উপাদান ত্বককে হাইড্রেটেড থাকতে সাহায্য করে এবং সুক্ষ রেখার মতো বার্ধক্যের লক্ষণ গুলি হ্রাস করে ।নিয়মিত ড্রাগন ফল খাওয়া আপনার ত্বকে প্রাকৃতিক আভা দিতে পারে।
- কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করেঃ ড্রাগন ফল কম ক্যালরিযুক্ত এবং ফাইবার বেশি প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ সরবরাহ করে। ড্রাগন ফল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।একটি পরিপক্ক ড্রাগন ফলে প্রায় সাত গ্রাম ফাইবার থাকে যা দৈনিক সুপারিশকৃত পরিমাণের চার ভাগের প্রায় এক ভাগ। এটা অন্ত্রের বর্জ্য দূরীকরণে অনেক সাহায্য করে ।
- যাদের কোষ্ঠকাঠিন্যের প্রবণতা রয়েছেঃ যাদের কোষ্ঠকাঠিন্যের প্রবণতা রয়েছে তারা এই ফল খেয়ে অনেকটাই উপকার পাবেন। ড্রাগন ফলে থাকা আঁশ পেটের জন্য উপকারী কোষ্ঠকাঠিন্য এড়াতে যে রোজ আঁশ প্রয়োজন আজ পর্যন্ত তা সবারই জানা।ড্রাগন ফল প্রিবায়োটিক হিসাবে কাজ করে।এমন উপাদান যা আমাদের অন্ত্রে থাকা উপকারি জীবাণুদের পুষ্টি যোগায়। পেটে সুস্থতার জন্য ব্যাকটেরিয়া আবশ্যক। এছাড়া উপকারী ও জীবাণুর উপস্থিতিতে ক্ষতিকর জীবাণু বেড়ে ওঠার সুযোগ কমে যায়।পরোক্ষভাবে ড্রাগন ফল আপনার অনেক উপকার করে।
- রক্ত চলাচল বজায় রাখেঃ আমাদের দেশের অতি পরিচিত পুষ্টি ঘাটতি হলো আয়রনের ঘাটতি ।বিশেষ করে নারীদের মধ্যে এই সমস্যা অনেকটাই বেশি লক্ষ্য করা যায় । মাছ ,মাংস,বাদাম ও ডাল জাতীয় খাবার থেকে আমরা অধিকাংশ আয়রন পেয়ে থাকি বা গ্রহণ করে থাকি। মাত্র কিছু ফলে উচ্চ আয়রন পাওয়া যায় এসব ফলের মধ্যে ড্রাগন একটি।একটি ১০০ গ্রাম ড্রাগন ফলে ১.৯ মিলিগ্রাম আয়রন রয়েছে যা দৈনিক সুপারিশ কিত মাত্রা১০ শতাংশেরও বেশি।
- শরীরের হিমোগ্লোবিন উৎপাদনের জন্যঃ শরীরের হিমোগ্লোবিন উৎপাদনের জন্য আয়রন খুব প্রয়োজন যা শরীরের টিস্যুতে অক্সিজেন পৌঁছাতে লোহিত কণিকাকে ব্যাপকভাবে সাহায্য করে। এজন্য ড্রাগন ফল আমাদের খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া ফল বাদে আমরা যদি শাঁক সব্জির দিকে লক্ষ করি তাহলে দেখতে পাই কচু শাকে, পালং শাকে অধিক পরিমানে আয়রন রয়েছে যা আমাদের শরীরের আয়রন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
- ড্রাগন ফল হার্টকে সুস্থ রাখেঃড্রাগন ফলের বীজে রয়েছে ওমেগা ৩ , ওমেগা ৯ ফ্যাটি এসিড যা রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে ।এর ফলে হৃদরোগের ঝুঁকি কমে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে ।খারাপ কোলেস্টেরল কমানোর মাধমে হৃদযন্ত্র ভালো রাখে। এ ডাগন ফল খেলে উচ্চ রক্তচাপ হৃদরোগের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়।
- ওজন কমাতে সাহায্য করে থাকেঃওজন কমাতে আদর্শ খাবার হিসেবে কাজ করে। ড্রাগন ফল খাওয়া আপনাকে দীর্ঘ সময়ের জন্য পূর্ণ রাখে ।এটি খাবারের তাগিদকে নিয়ন্ত্রণ করে, দ্বিধাহীন ভাবে খাওয়া প্রতিরোধ করে।ড্রাগন ফল বিপাক বাড়ায় যা ওজন কমাতে সাহায্য করে। একটি সুষম খাদ্যের মধ্যে ড্রাগন ফল অন্তর্ভুক্ত করা ওজন কমানোর প্রচেষ্টাকে সমর্থন করে ।
- ড্রাগন ফলে প্রচুরপরিমাণ ভিটামিন সি দ্বারা সমৃদ্ধ এটি ওজন বজায় রাখতে বা হ্রাস করতে সহায়তা করে। এই ফলটি হয় তাদের জন্য বেশ উপকারী একটি ফল হতে পারে। প্রতিদিন নিয়মিত পরিমাণ হারে ড্রাগন ফল খাওয়া হজমে সহায়তা করে। ডাগন ফলে আঁশের পরিমাণ অনেক বেশি থাকে যার ফলে পরিপাক প্রক্রিয়া ঠিকভাবে কাজ করতে সাহায্য করে যা বদহজমের জন্য ও অত্যন্ত কার্যকরী।
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে ড্রাগন ফলে প্রচুর পরিমাণে আশ থাকায় ড্রাগন ফল খেলে রক্তের শর্করার পরিমাণ অনেকটা স্থিতিশীল হয়ে যায়। নিয়মিত আপনার খাদ্য তালিকায় ড্রাগন ফল থাকলে ডায়াবেটিসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। বয়স বাড়ার সাথে সাথে ক্যান্সার থেকে ডায়াবেটিস প্রতিরোধে খুবই ভূমিকা রাখে এই ফলটি। গর্ভবতী মায়েরাও খেতে পারে এই দারুণ সুস্বাদু ড্রাগন ফল।
- ড্রাগন ফল ডায়াবেটিস রোগীদের জন্য সুপারিশ করা হয়ঃ ড্রাগন ফল ডায়াবেটিস রোগীদের জন্য সুপারিশ করা হয় কারণ অন্যান্য অনেক ফলের তুলনা এটি তুলনামূলকভাবে কম গ্লায়সেমিক সুচক রয়েছে এর মধ্যে। পরিমিত পরিমানে খাওয়া হলে এটি রক্তের শর্করা মাত্রার উপর ন্যূনতম প্রভাব ফেলে ।ড্রাগন ফলে গ্লকুজের শোষণকে ধীর করে, রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ সহায়তা করে। যদিও ড্রাগন ফলে প্রাকৃতিক সিনের উপস্থিতি আছে তবুও এতে থাকা ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে তাই ডায়াবেটিস রোগীরাও সীমিত পরিমাণ এটি খেতে পারেন ।
- কিছু গবেষণার পরামর্শ থেকে জানা যায় যে, ড্রাগন ফল ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে সাহায্য করতে পারে যা টাইপ2 ডায়াবেটিস পরিচালনার জন্য অত্যাবশ্যক। যেকোনো ফলের মতো রক্ত শর্করার বৃদ্ধি রোধ করতে ড্রাগন ফল খাওয়া গুরুত্বপূর্ণ।
- রক্ত শূন্যতা দূর করেঃ ড্রাগন ফলে উল্লেখযোগ্য পরিমাণে আয়রন আছে। আয়রন রক্তে হিমোগ্লোবিন গঠনের সাহায্য করে এবং অ্যানিমিয়া বা রক্তশূন্যতা প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে ।ড্রাগন ফলে রয়েছে ফলিক এসিড,আয়রন , ক্যালসিয়াম ও অন্যান্য খনিজ উপাদান যা গর্ভাবস্থায় নারীদের জন্য প্রয়োজনীয় ।এটি ভ্রুনের স্বাস্থ্যকর বৃদ্ধি ও রক্তস্বল্পতা প্রতিরোধে সহায়ক।
- চোখের দৃষ্টি শক্তি উন্নতি করেঃ আমরা জানি, মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো চোখ সর্বদাই চোখকে সুস্থ রাখা আমাদের খুব দরকার চোখ ভালো রাখতে হলে ড্রাগন ফল খুবই উপকারী কারণ ড্রাগন ফলে রয়েছে বিটা ক্যারোটিন যা ভেঙে ভিটামিন এ তে পরিণত হয় এছাড়া প্রচুর পরিমাণে লোটাইম থিম লুতাইন রিক্স আনথিন যা মানুষের চোখের লেন্স ভালো রাখতে এবং চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে থাকে এজন্য ড্রাগন ফল খুবই উপকারী ফল।
- হাড় শক্ত করতে সাহায্য করেঃ ড্রাগন ফলের মধ্যে উপস্থিত রয়েছে ম্যাগনেসিয়াম ।এই উপাদান হাড় শক্তিশালী করতে সাহায্য করে ।এটি হাড়ের ব্যথা দূর করে যাদের হাড়ে ব্যথা আছে বা হওয়ার সম্ভাবনা আছে তারা যদি প্রতিদিন ড্রাগন ফল খেতে পারেন তাহলে হাড় শক্ত হবে।
- চুল পড়া রোধ করেঃচুল পড়া রোধে ড্রাগন ফলের ভূমিকা গুরুত্বপূর্ণ ।কিছু গবেষণায় দাবি করা হয়েছে প্রতিদিন দুধের সাথে ড্রাগন ফল খেলে দূষণ এবং চুলের ক্ষতি প্রতিরোধ করা সম্ভব ।তাইএটি আমাদের চুলকে চকচকে এবং নরম করে তোলে এবং চুলকে খুব সুন্দর দেখায়। আপনি চাইলে প্রতিদিন ড্রাগন ফল খেয়ে পরীক্ষা করে দেখতে পারেন ।
ম্যাগনেসিয়ামের ভালো উৎস হিসাবে
আপনার শরীরে যদি ম্যাগনেসিয়ামের অভাব দেখা যায় তাহলে প্রাথমিক সতর্কতা সংকেত হিসেবে ক্ষুধামন্দা ,বমি বমি ভাব এগুলো স্পষ্ট হয়ে ওঠে ।এছাড়াও পেশির খিচুনি ,কাপুনি , হাত পায়ের অসারতা , ঝাকুনি , অস্বাভাবিক চোখের নড়াচড়া , ব্যক্তিত্বের পরিবর্তন অথবা বিরক্তি ,হৃদস্পন্দরি বা ধড়ফড় করা এ সকল লক্ষণ গুলো দেখা যায় ।ম্যাগনেসিয়ামের অভাবজনিত কারণে সকল সমস্যার ভালো উৎস হিসাবে ড্রাগন ফলের গুরুত্ব অপরিসীম।
ড্রাগন ফলের প্রকারভেদ
ড্রাগন ফলে বিভিন্ন প্রকারভেদ রয়েছে প্রধান জিনিস হল তাদের আলাদা করে তা হলো তাদের রং এবং মাংসের উপর নির্ভর করে যেমনঃ
- সাদা- মাংস যুক্ত ডাগন ফল (Hylocereus Undatus)সাদা মাংসযুক্ত ড্রাগন ফল হাইড্রেশন সমৃদ্ধ ফল যা হজমে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
- লাল -মাংস যুক্ত ড্রাগন ফল (কোস্টারিসেনসিস) লাল মাংস যুক্ত ড্রাগন ফল উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা দীর্ঘস্থায়ী রোগের ঝুকি কমায় ,হার্ট ভালো রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ।
- হলুদ ড্রাগন ফল (Hylocereus Megalanthus) ফলটির ত্বক হলুদ এবং ভেতরে মাংসর সাদা এটা খেতেও বেশ সুস্বাদু ।হলুদ ড্রাগন ফল উচ্চ ফাইবার সমৃদ্ধ এবং ভিটামিন সি সমৃদ্ধ পরিপাকে সহায়তা করে এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এছাড়াও ডায়াবেটিস রোগীদের জন্য প্রাকৃতিক মিষ্টি হিসেবে কাজ করে ।
- হাইব্রিড জাত গোলাপি বা বেগুনি মাংসঃ হাইব্রিড জাতের ড্রাগন ফল শক্তি বৃদ্ধি করে , চোখের স্বাস্থ্য ঠিক রাখে , ভিটামিন সি এবং বেটা লাইনের সংমিশ্রণে ফ্রি বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে ।
- টক জাত স্টেনোসেরিয়াসঃ টক জাত ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় আয়রন শোষণকে উন্নত করে, মেটাবলিজম স্বাদ হজম কে উদ্দীপিত করে এবং বিপাক বাড়িয়ে তোলে, লিভার পরিষ্কার করে , ওজন ব্যবস্থাপনার জন্য উপকারী ভূমিকা পালন করে।
সব প্রকারের ড্রাগন ফল স্বাস্থ্যের জন্য অনেক ভালো কিন্তু প্রজাতি ভেদে স্বাদ এবং পুষ্টিগুণ কিছুটা আলাদা আলাদা রয়েছে। আপনি যদি সকল প্রজাতির ড্রাগনের সাধ ও পুষ্টিগুণ নিতে চান তাহলে সব ধরনের ড্রাগন ফল খেয়ে টেস্ট করে দেখতে পারেন ।
ড্রাগন ফল কিভাবে কাটবেন
আপনি ড্রাগন ফল দেখে খাওয়ার জন্য কাটা যতটা কঠিন মনে করেন আসলে ড্রাগন ফল কাটা ততটা কঠিন নয়-
- প্রথমে ফলটাকে ধুয়ে ফেলুন যাতে কোন প্রকার ময়লা আবর্জনা বা কীটনাশক না থাকে ।
- তারপর এটিকে দৈর্ঘ্য বরাবর অর্ধেক করে কেটে নিতে হবে।
- এরপর আপনি চামচ দিয়ে মাংস বের করতে পারেন অথবা অর্ধেক অংশ করে চার ভাগে কেটে খোসা ছাড়িয়ে নিতে পারেন।
- এরপর মাংস কে টুকরো করে কেটে খেয়ে ফেলতে পারেন।
- এর ভেতরের মাংসটা যেভাবে থাকে খাওয়ার রেসিপি বা খাওয়ার জন্য ঠিক এরকমই প্রস্তুত ।
ড্রাগন ফলের পুষ্টিগুণ
ড্রাগন ফলে বিভিন্ন প্রকারের পুষ্টি উপাদান রয়েছে যা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমনঃ
- ভিটামিন সিঃ ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বকের কোলাজেন উৎপাদনে ত্বরান্বিত করে যা ত্বক সুস্থ এবং সুন্দর রাখতে সহায়ক ভূমিকা পালন করে ।
- ফাইবারঃ হজম প্রক্রিয়াকে উন্নত করে অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে। এটি কোষ্ঠকাঠিন্য দূর করে দীর্ঘমেয়াদি হজম সমস্যা কমাতে কার্যকর ভূমিকা পালন করে।
- অ্যান্টিঅক্সিডেন্টঃড্রাগন ফলের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ফ্রি রেডিকেল থেকে সুরক্ষা দেয়। ক্যান্সার ,হ্রদরগ ও অন্যান্য দীর্ঘমেয়াদী রোগের ঝুকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।
-
- ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়ামঃ ম্যাগনেসিয়াম মাংসপেশি এবং স্নায়ু সিস্টেম এর কার্যকর ক্ষমতা বৃদ্ধি করে ক্যালসিয়ামে হাড়ের ঘনত্ব বজায় রাখে এবং হাড়কে মজবুত করতে সহায়ক ভূমিকা পালন করে।
- আয়রন ও পটাশিয়ামঃ আয়রন রক্ত হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে যা অক্সিজেনের পরিবহন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণের সহায়ক ভূমিকা পালন করে হৃদরোগের ঝুকি কমাতে কার্যকর ভূমিকা পালন করে।
ড্রাগন ফলের পার্শ্ব প্রতিক্রিয়া
ড্রাগন ফল যদিও একটি পুষ্টি সমৃদ্ধ ফল তবুও এটি কারো কারো শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে এর মধ্যে যেমনঃ
- মাথা ব্যথা
- চুলকানি
- ত্বকের জ্বালা
- পেট ব্যথা
- বমি বমি ভাব
- বমি
- ডায়রিয়া
- এলার্জির প্রতিক্রিয়া
আপনি যদি ড্রাগন ফল খেয়ে কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেন। তাহলে
অতি দ্রুত ডাক্তারের কাছে পরামর্শ নিন এবং ড্রাগন ফল খাওয়া বন্ধ করুন।
ড্রাগন ফলের অপকারিতা
ড্রাগন ফল যেমন পুষ্টি সমৃদ্ধ ফল তেমনি এর পার্শ্ব প্রতিক্রিয়া বা উপকারিতাও রয়েছে আপনি যদি ড্রাগন ফল খেতে চান তাহলে এর উপকারের সঙ্গে অপকারিতা অবশ্যই জেনে নেবেন কারণ উপকার অপকারিতা সবকিছুই জেনে নেওয়া ভালো ড্রাগন ফল খাওয়ার পরে অনেক উপকার হয় কিন্তু এর সঙ্গে যে সকল অপকারিতা হয় তা নিম্নে দেয়া হলোঃ
- হজমের সমস্যাঃ আপনি যদি অতিরিক্ত পরিমাণ ড্রাগন ফল খান তাহলে আপনার হজমের সমস্যা হতে পারে। এটি ডায়রিয়া, পেট ফাঁপা এমনকি বেশি পরিমাণ জ্বরের কারণ হতে পারে ।বমি বমি ভাব হতে পারে ,পেট ব্যথা করতে পারে, এমনকি মাথা ব্যথা পর্যন্ত করতে পারে।
- কিডনি রোগীদের জন্য সতর্কতাঃ ড্রাগন ফলে প্রচুর পরিমাণ পুষ্টি উপকারিতা রয়েছে তাই অতিরিক্ত ক্যালসিয়াম এবং পটাশিয়াম ধারণ করতে পারে ।সে জন্য কিডনির সমস্যা বা কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে ।এই কিডনি রোগের আক্রান্ত ব্যক্তিদের ড্রাগন ফল খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া যেতে পারে।
- কিডনি তে পাথরঃ যাদের কিডনিতে পাথর রয়েছে তাদের ড্রাগন ফল খাওয়া উচিত নয় অথবা অল্প পরিমাণে খাওয়া উচিত ।কারণ ড্রাগন ফলের মধ্যে রয়েছে অক্সালেট সেজন্য ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত ।
- এলার্জি বা অস্বস্তিঃ যাদের নির্দিষ্ট পরিমাণ খাবারে এলার্জি রয়েছে তাদের শরীরে ড্রাগন ফল খেলে এলার্জি হতে পারে। বিভিন্ন ধরনের চুলকানি ,এলার্জি ,ফুসকুড়ি এসব ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এজন্য যাদের এলার্জি ,তাদের নির্দিষ্ট পরিমাণে ড্রাগন ফল খেতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া ভালো।
এছাড়াও ড্রাগন ফলের বীজে বেশ কিছু তেল ও প্রোটিন থাকে যা এলার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এবং ড্রাগন ফলে ফুকটোজ থাকে এর মধ্যে পাওয়া যায় চিনি তাই আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ড্রাগন ফল খাওয়া উচিত ।
ড্রাগন ফল সম্পর্কে প্রায়শই জিজ্ঞাসিত কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃড্রাগন ফল কি ত্বকের জন্য ভালো ?
উত্তরঃ হ্যাঁ, ড্রাগন ফল ত্বকের জন্য অবশ্যই উপকারী। এটি ভিটামিন সি সমৃদ্ধ যা ত্বকের স্থিতিস্থাপকতার জন্য কোলাজেন উৎপাদন সমর্থন করে।অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে মুক্ত রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে এবং স্বাস্থ্যের উজ্জ্বল বর্ণ তৈরি করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
প্রশ্নঃ লিভারের জন্য কি ড্রাগন ফল ভালো ?
উত্তরঃ হ্যাঁ, লিভারের জন্য ড্রাগন ফল খাওয়া ভালো ।ড্রাগন ফলে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্টের কারণে লিভারের চর্বি জমতে বাধা দেয়।
প্রশ্নঃড্রাগন ফল খেলে কি গ্যাস হয়?
উত্তরঃ অতিরিক্ত পরিমাণ ড্রাগন ফল খেলে হজমের সমস্যা হতে পারে। পেটে গ্যাস হওয়ার কারণে ডায়রিয়া ,পেট ফাঁপা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে।
প্রশ্নঃগর্ভাবস্থায় কি ড্রাগন ফল খাওয়া যায় ?
উত্তরঃ হ্যাঁ ,ড্রাগন ফল গর্ভাবস্থায় অবশ্যই খাওয়া যায় এবং নিরাপদ। এটি ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় আয়রন এর মত ভিটামিন সি ও আয়রনের মত প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এবং অ্যানিমিয়া প্রতিরোধে সহায়তা করে ।ড্রাগন ফলের উচ্চ ফাইবার সামগ্রী হজমে সহায়তা করে যা কোষ্ঠকাঠিন্যের সম্মুখীন গর্ভবতী মহিলাদের জন্য উপকারী হয়।
প্রশ্নঃড্রাগন ফলে কত ক্যালরি আছে ?
উত্তরঃ ড্রাগন ফল কম ক্যালরিযুক্ত ফল এর প্রতি ৫০ গ্রামে প্রায় ৬০ থেকে ১০০ ক্যালরি থাকে ।এদের ডায়েটের খুব বেশি ক্যালোরি যোগ না করে পুষ্টি সমৃদ্ধ ফল একটি দুর্দান্ত বিকল্প হালকা মিষ্টতা এবং স্বাস্থ্যকর হালকা মিষ্টতা এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
প্রশ্নঃ ওজন কমাতে ড্রাগন ফল সাহায্য করে?
উত্তরঃ ড্রাগন ফল কম ক্যালরিযুক্ত খাবার হওয়ায় এবং উচ্চ ফাইবার সামগ্রীর কারণে ওজন কমাতে সহায়ক ভূমিকা পালন করে।এতে উচ্চ ক্যালরির দুর্দান্ত বিকল্প যা ওজন নিয়ন্ত্রণ করতে পারে এবং ওজন নিয়ন্ত্রণের আদর্শ ফল হিসাবে ড্রাগন খুবই গুরুত্বপূর্ণ ফল ।
প্রশ্নঃড্রাগন ফল খাওয়ার কি কোন পার্শ্ব প্রতিক্রিয়া আছে ?
উত্তর ঃ ড্রাগন ফল খাবারের জন্য খুবই নিরাপদ উৎস ।ফাইবার সামগ্রীর কারণে ডায়রিয়ার মত হজম সংক্রান্ত সমস্যা হতে পারে ।কিছু কিছু মানুষের ক্ষেত্রে এলার্জির প্রতিক্রিয়া অনুভব হতে পারে কারণ এগুলো শরীরের প্রতিক্রিয়া বিভিন্ন স্থানে চুলকানি হতে পারে ,মাথাব্যথা হতে পারে । বমি ভাব হতে পারে। এছাড়াও ডায়রিয়া ও এলার্জির প্রতিক্রিয়া হতে পারে।
প্রশ্নঃড্রাগন ফলের অপকারিতা কি কি?
উত্তরঃ হজমের সমস্যা, আপনি যদি অতিরিক্ত পরিমাণ ড্রাগন ফল খান তাহলে আপনার হজমের সমস্যা হতে পারে।এলার্জি বা অস্বস্তি, যাদের নির্দিষ্ট পরিমাণ খাবারে এলার্জি রয়েছে তাদের শরীরে ড্রাগন ফল খেলে এলার্জি হতে পারে। বিভিন্ন ধরনের চুলকানি ,এলার্জি ,ফুসকুড়ি এসব ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এজন্য যাদের এলার্জি ,তাদের নির্দিষ্ট পরিমাণে ড্রাগন ফল খেতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া ভালো।যাদের কিডনিতে পাথর রয়েছে তাদের ড্রাগন ফল খাওয়া উচিত নয় ।
আমাদের শেষ কথাঃ ড্রাগন ফলের উপকারিতা ও অপকারিতা
ড্রাগন ফল খাওয়া আমাদের জন্য খুবই উপকারী ।এটি আমাদের পাকস্থলীকে সুস্থ রাখে কারণ এটিতে ফাইবার রয়েছে। আমাদের পেটের ব্যথা, অন্ত্রের সমস্যা থেকে মুক্তি দেয় । আমরা যদি পর্যাপ্ত পরিমাণ পানি না খেয়ে ডাগন ফল অতিরিক্ত গ্রহণ করি তাহলে ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য হতে পারে ।ড্রাগন ফল সাধারণত স্বাস্থ্যকর পুষ্টিকর হলেও এলার্জি ও পেটের সমস্যা অতিরিক্ত শর্করা নিয়ন্ত্রণ করে ।এ সকল উপকারিতা করে থাকে। দাগন ফলের উপকারিতা ও অপকারিতা পুষ্টিগুণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে । আশা করছি, এই কনটেন্টটি আপনাদের সবার ভালো লাগবে।
এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর্টিকেলটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু ,বান্ধব , আত্মীয়-স্বজন , হিতাকাঙ্খী সকলের সাথে শেয়ার করবেন ।আপনার কোন মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের আর্টিকেল লিখতে অনুপ্রাণিত করবে ।সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি।


অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url