ফেসবুক থেকে আয় করার উপায় বিস্তারিত জেনে নিন

আপনি কি ফেসবুক থেকে আয় করতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। ফেসবুক থেকে আয় করার জন্য সঠিক তথ্য না পাওয়ার কারণে ফেসবুক থেকে কি  টাকা আয় করতে পারছেন না? আপনার যদি পুরাতন ফেসবুক পেজ গ্রুপ কিংবা ফেসবুক প্রোফাইল থাকে তাহলে এই অ্যাকাউন্ট গুলো বিক্রি করে ফেসবুক থেকে টাকা আয় করতে পারবেন।

ফেসবুক থেকে আয় করার উপায় বিস্তারিত জেনে নিন

অনেকে ফেসবুক অ্যাকাউন্ট বিক্রি করে ফেসবুক থেকে অনেক টাকা আয় করছে ।আপনার যদি এ ধরনের একাউন্ট থাকে তবে বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। বিস্তারিত জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। 

পেজ সূচিপত্রঃ  ফেসবুক থেকে আয় করার সহজ উপায়     

ফেসবুক থেকে আয় করার সহজ উপায়

ডিজিটাল প্রযুক্তির এই যুগে বর্তমান বিশ্বের সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক। বিগত কয়েক দশক আগেও ফেসবুকের কোন অস্তিত্ব ছিল না। তবে বিশ্বের বহুল জনপ্রিয় সামাজিক সাইট হচ্ছে ফেসবুক। কয়েক বছর আগেও ফেসবুক শুধু যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো কিন্তু বর্তমান ফেসবুক থেকে মাসে হাজার হাজার থেকে লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব হচ্ছে। ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায় এ বিষয়ে জানতে পারেন।বর্তমানে সামগ্রিকভাবে ফেসবুকের অর্থ উপার্জন বেশ কঠিন হয়ে পড়েছে ।এখনকার একটি পেজের কোন অর্গানিক পোস্টের গড় রিচ সাধারণত মোট ফলোয়ারের প্রায় পাঁচ শতাংশ। ২০১৮ সালেও যেটি ছিল ৭% শতাংশ। ফেসবুক তার প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ উপার্জনের নতুন এক চমৎকার কিছু উপায় তৈরি করেছেন। যদিও সেগুলো মূল উদ্যোক্তা এবং ফেসবুকের বিপুল সংখ্যক ফলোয়ার আছে এসব পেজের জন্য। আপনার যদি বেশ ভালো সংখ্যক ফলোয়ারযুক্ত পেজ থাকে এবং সেখান থেকে কিছু অতিরিক্ত অর্থ উপার্জন করতে চান। অথবা বিদ্যমান কোন ব্যবসার জন্য আরো গ্রাহক পেতে চান তাহলে আপনার জন্য রয়েছে বিভিন্ন উপায় ।যেগুলোর মাধ্যমে আপনি ফেসবুক থেকে আয় করতে পারবেন ।পাশাপাশি আপনাকে সেসব প্রয়োজনীয়তা মেনে চলতে হবে ।

আরও পড়ুনঃ ফেসবুক নাকি ইউটিউব কোনটির আয় বেশি জেনে নিন

ফেসবুক পেজ থেকে আয় 

ফেসবুক পেজ এখন অনেকের কাছে আয়ের অন্যতম উৎস ।আপনার যদি কোন বিশেষ দক্ষতা থাকে যেমন- রান্না, নাচ , গান  ,ছবি আঁকা তাহলে একটি পেজ খুলে আপনার প্রতিভা প্রদর্শন করতে পারেন। ধীরে ধীরে আপনার পেজের ফলোয়ার বাড়লে বিভিন্ন উপায়ে আয় করতে পারবেন।  শুরু করবেন একটি আকর্ষণীয় নামে ফেসবুক পেজ তৈরি করবেন, ফলোয়ারদের সাথে যোগাযোগ রাখবেন এবং তাদের মন্তব্য প্রশ্নের উত্তর দিবেন। পেজটিকে প্রোমোট করার জন্য ফেসবুকের বিজ্ঞাপন ব্যবহার করতে পারবেন আয়ের উপায়। পণ্য বিক্রি- আপনার পেইজে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করতে পারবেন। যেমন হাতের তৈরি, গয়না , পোশাক বা খাবার ।স্পন্সরড পোস্ট যখন আপনার পেজের ফলোয়ার বাড়বে তখন বিভিন্ন কোম্পানি তাদের পণ্যের বিজ্ঞাপন দেয়ার জন্য আপনাকে টাকা দিতে রাজি হবে ।এফিলিয়েট মার্কেটিং- অন্যের পণ্য বিক্রি করে কমিশন পেতে পারেন। 

Facebook Reels থেকে আয়

বর্তমানে ফেসবুক রিলস হলো সবচেয়ে দ্রুত ভাইরাল হওয়ার একটি উপায়। ছোট ছোট ভিডিও মানুষ বেশি দেখতে পছন্দ করে বলে রিলসের সাধারণত ভিডিওর তুলনে অনেক বেশি ভিউ হয় ।বিশেষ করে ১৫ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে তৈরি করা ভিডিও দ্রুত মানুষের কাছে পৌঁছে যায়। আপনি যদি নিয়মিত করেন তাহলে খুব দ্রুত ফলোয়ার বাড়াতে পারবেন ।ফলোয়ার বাড়ানোর পর বিভিন্ন ভাবে ইনকাম আসা শুরু হবে। কোন উপায় আপনি ফেসবুক থেকে আয় করতে পারবেন- যেমন facebook বোনাস প্রোগ্রাম, এফিলিয়েট মার্কেটিং , পেজ প্রমোশন , ইস্টার্চ ফিউচার , মোটিভেশনাল শার্টস , ফানি ক্লিপস  ,যে ধরনের  রিলস বেশি ভাইরাল হয়। 

  • Facebook Bonus Program
  • Page Promotion
  • Stars Feture
  • Motivational Shorts
  • Funny Clips
  • AI Video
  • Facts Video

ফেসবুক গ্রুপ থেকে আয়

ফেসবুক গ্রুপ একটি নির্দিষ্ট বিষয়ে আগ্রহী মানুষের একত্রিত করার দারুন একটি জায়গা। আপনি যদি কোন বিষয়ে ভালো জানেন তবে তা গ্রুপ খুলে সে বিষয়ে আলোচনা করতে পারেন। একটা নির্দিষ্ট বিষয় নির্বাচন করবেন। যেমন- ভ্রমণ খাদ্য বা তথ্যপ্রযুক্তি আকর্ষণীয় নামে একটি ফেসবুক গ্রুপ তৈরি করুন। নিয়মিত তথ্যপূর্ণ বা আকর্ষণীয় পোস্ট করুন সদস্যদের মধ্যে আলোচনা উৎসাহিত করুন ।সার্ভিস বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনাকে টাকা দিতে পারে পেড মেম্বারশিপ ।আপনি যদি কোন বিশেষ সার্ভিস বা তথ্য প্রদান করেন তাহলে সদস্যদের জন্য পেড মেম্বারশিপ চালু করতে পারেন। ইভেন্ট গ্রুপের সদস্যদের জন্য অনলাইন বা অফলাইন ইভেন্ট আয়োজন করে টিকিট বিক্রি করতে পারেন।

অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে

আয় অ্যাফিলিয়েট মার্কেটিং হলো অন্যের পণ্য বিক্রি করে কমিশন নেয়া। ফেসবুকে আপনি বিভিন্ন কোম্পানির অ্যাফিলিয়েড প্রোগ্রামে কোন পণ্য বিক্রি করতে পারেন। জনপ্রিয় এফিলিয়েট প্রোগ্রামগুলোতে নিবন্ধন করুন । যেমন অ্যামাজন, অ্যাসোসিয়েট , শেয়ার সেল , আপনার ফেসবুক গ্রুপে পণ্যের লিংক শেয়ার করুন। আপনি কমিশন পাবেন। এমন একটি পণ্য নির্বাচন করুন যা আপনার ফলোয়ারদের জন্য দরকারি ।অন্যের ভাল দিকগুলো তুলে ধরুন ।নিয়মিত লিংক শেয়ার করুন ।ফেসবুক মার্কেটপ্লেস থেকে আয়- ফেসবুক মার্কেটপ্লেস হলো পুরোনো জিনিস কেনাবেচার একটি অনলাইন প্লাটফর্ম। এখানে নতুন ব্যবসা শুরু করতে পারেন। ফেসবুক মার্কেটপ্লেসে আপনার পণ্যের ছবি ও বিবরণ আপলোড করুন। ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।নিরাপদে লেনদেন করুন। কি বিক্রি করতে পারবেন- পুরনো মোবাইল ফোন, ল্যাপটপ  ,অন্যান্য গেজেট  ,পুরানো বই বা পোশাক , হাতের তৈরি জিনিস ইত্যাদি। 

ফেসবুকের মাধ্যমে অনলাইন সার্ভিস বিক্রি করে আয় 

আপনার যদি কোন অনলাইন সার্ভিস দেওয়ার দক্ষতা থাকে- যেমন গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট , ডিজিটাল মার্কেটিং এগুলো ফেসবুকের মাধ্যমে আপনি অনেক গ্রাহক পেতে পারেন ।আপনি একটি ফেসবুক পেজ তৈরি করুন এবং আপনার সার্ভিস সম্পর্কে বিস্তারিত লিখুন। আপনার কাজের কিছু নমুনা পোস্ট করুন ।গ্রাহকদের সাথে যোগাযোগ করার জন্য একটি ফোন নম্বর বা ইমেইল আইডি দিন। আপনার সার্ভিস সম্পর্কে একটি সুন্দর ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড করুন। নিয়মিত আপনার পেজে নতুন কনটেন্ট পোস্ট করুন। গ্রাহকদের কাছ থেকে ভালো রিভিউ নেওয়ার চেষ্টা করুন।

ফেসবুক থেকে আয় করার জন্য কিছু অতিরিক্ত টিপস

ফেসবুক থেকে ইনকাম করার জন্য এ উপায়গুলো ছাড়া আরও কিছু বিষয় মনে রাখতে হব । এগুলো আপনার আয়ের সম্ভাবনা বাড়িয়ে দেবে। নিয়মিত পোস্ট করুন ,আপনার পেজ বা গ্রুপে নিয়মিত নতুন কনটেন্ট পোস্ট করুন। এতে আপনার ফলোয়ার সবসময় আপনার সাথে থাকবে। ব্যবহার করুন আকর্ষণীয় কন্টেন্ট।  এমন কনটেন্ট তৈরি করুন যা আপনার ফলোয়ারদের মনোযোগ আকর্ষণ করে। ছবি, ভিডিও  ,মজার মজার গল্প ইত্যাদি পোষ্টে ব্যবহার করতে পারেন ।ফলোয়ারদের সাথে যোগাযোগ  রাখুন, তাদের প্রশ্নের উত্তর দিন , তাদের মতামত গুরুত্ব দিন। ফেসবুক বিজ্ঞাপন ব্যবহার করুন। আপনার পেজ বা গ্রুপকে প্রমোট করার জন্য ফেসবুক বিজ্ঞাপন ব্যবহার করতে পারেন। ধৈর্য ধরুন, প্রথমদিকে হয়তো তেমন আয় হবে না কিন্তু চেষ্টা চালিয়ে গেলে অবশ্যই সফল হবেন।

ফেসবুক ভিডিও মনিটাইজেশন

যদি আপনার একটি ফেসবুক পেজ থাকে এবং সেখানে নিয়মিত ভিডিও আপলোড করেন তাহলে ঐ  ফেসবুক পেজ ফেইসবুক ইনস্ট্রিম অ্যাড চালু করে আয় করতে পারবেন। ভিডিওতে বিজ্ঞাপন দেখে ফেসবুক আপনাকে টাকা দেয়। এজন্য সাধারণত আপনাকে যা যা করতে হবে। দশ হাজার ফলোয়ার, গত গত সাত দিনের নির্দিষ্ট পরিমাণ ভিউ , অরিজিনাল ভিডিও কনটেন্ট এগুলো সম্পূর্ণ পূরণ হলে ফেসবুক আপনার পেজটি রিভিউ করে সব ঠিকঠাক আছে কিনা তা দেখবে। সবকিছু ঠিকঠাক থাকলে আপনি মনিটাইজ পেয়ে যাবেন ।তবে যদি আপনার নিজের ভিডিও না দিয়ে, কপিরাইট মনে হলে , অন্যের ভিডিও নিয়ে কাজ করেন তাহলে ফেসবুক আপনাকে কখনো ইনকাম দিবে না ।আপনার ফেসবুক পেজে যেসব কনটেন্ট পোস্ট করবেন সেগুলো প্লাটফর্মের শর্ত মেনে পোস্ট করতে হবে।  এগুলো সাধারণত তিনটি বিভাগে বিভক্ত। প্রথমত, ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড- এগুলো প্লাটফর্মের একেবারে মৌলিক নিয়ম কোন বিভচ্ছ বা নিষিদ্ধ বিষয়বস্তু পোস্ট করা যাবে না। দ্বিতীয়, পার্টনার মনিটাইজেশন পলিসি- এই নিয়মগুলো সামগ্রিকভাবে আপনার ফেসবুক পেজের জন্য আপনি কোন ধরনের কন্টেন্ট কিভাবে তৈরি করেন এবং শেয়ার করেন সেগুলোর জন্য। এছাড়া আপনি কিভাবে অনলাইনে অর্থ প্রদান করেন এবং গ্রাহক গ্রহণ করেন তার জন্য। তৃতীয়তঃ কনটেন্ট মনিটাইজেশন পলিসি- এগুলো বিশেষত কন্টেন্ট সম্পর্কিত নিয়ম যা আপনার পোস্ট করা প্রতিটি কনটেন্ট এর জন্য প্রযোজ্য। কোন হিংসাত্মক বা অনিরাপদ কনটেন্ট আপলোড না দেওয়া ।এরপরে আপনার মনিটাইজেশনের যোগ্যতা যাচাই করতে, আপনার ফেসবুক ক্রিয়েট আর স্টুডিওতে যেতে হবে। সেখানে মনিটাইজেশন ট্যাবে ক্লিক করুন ।কোন পেজের জন্য আপনার মনিটাইজেশনের যোগ্যতা দেখতে চান তা নির্বাচন করুন ।এছাড়া সেখানে আপনাকে পেজ সম্পর্কে মনিটাইজেশনের অন্যান্য তথ্য দেওয়া থাকবে। যদি আপনি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যোগ্য হয়ে যান। তারপর আপনার আয় নিয়মিত বজায় রাখতে সে যোগ্যতা ধরে রাখা গুরুত্বপূর্ণ।

ইন স্ট্রিম অ্যাড  

ভিডিওর মধ্যে থাকা বিজ্ঞাপন কিংবা ইনস্ট্রিম বিজ্ঞাপন গুলো বেশ চমৎকারভাবে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। যখন একজন ব্যবহারকারী একটি ফেসবুক ভিডিও দেখতে থাকেন তখন যদি ভিডিও টির মধ্যে একটি বিজ্ঞাপন আসে তাহলে বিজ্ঞাপনটি দর্শকদের কাছে পৌঁছানোর সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এর কারণ তার মূল ভিডিওটির বাকি অংশ দেখার আগ্রহ। তাই তিনি ঐ ভিডিওটি দেখতে থাকেন । এটি ফিডের একটি স্বতন্ত্র বিজ্ঞাপনের চেয়ে কার্যকর ।কারণ ব্যবহারকারীর ফিডের স্বতন্ত্র বিজ্ঞাপন এড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ইনস্ট্রিম বিজ্ঞাপনের ক্ষেত্রে আপনাকে ভিডিওটি গল্প আকারে উপস্থাপন করতে হবে। ভিডিওতে ইতোমধ্যে আগ্রহী দর্শকদের মনোযোগ ধরতে ইনস্টল অ্যাডগুলো খুবই কার্যকরী। তবে ফেসবুকের শর্তগুলো পূরণের পাশাপাশি ভিডিওগুলো অবশ্যই এক মিনিটের বেশি দৈর্ঘ্যের হতে হবে ।সেই সঙ্গে ইনস্ট্রিম বিজ্ঞাপন চালানোর জন্য আপনার পেজে কমপক্ষে দশ হাজার ফলোয়ার থাকতে হবে।

পেজে  পেইড  সাবস্ক্রিপশন যোগ

পেইড বা অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন তৈরি করে মাসিক আয় বাড়ানো সম্ভব ।এই পদ্ধতিতে ফলোয়ার অর্থ প্রদানের মাধ্যমে পেজে সাবস্ক্রাইবশন নিয়ে বিশেষ বা এক্সক্লুসিভ কন্টেন্ট ছাড়া  বিভিন্ন সুবিধা ভোগ করতে পারবেন। এরকম পেড সাবস্ক্রিপশন ব্যবহার করে থাকে  ভেগান বেকার নামের একটি ব্যান্ড ।তারা তাদের ব্র্যান্ডের ফলোয়ারদের জন্য একটি আলাদা ফেসবুক গ্রুপ তৈরি করেছে। যেখানে তাদের বিশেষ কন্টেন্ট এবং বিভিন্ন  ফলোয়ারদের ছাড় পেতে প্রতি মাসে প্রায় ৫ ডলার প্রদান করতে হয়। এছাড়া ফেসবুকের স্টার ফিচার দিয়ে ফলোয়ার ষ্টারের একটি প্যাক কিনতে পারে, যা তারা তাদের প্রিয় নির্মাতাদের অতিরিক্ত আয়ের জন্য টিপস হিসেবে পাঠাতে পারে ।সাবস্ক্রিপশন এই সুবিধাটি এখন শুধু ফেসবুকে ইনভাইটেশন ফিচারের ভিত্তিতে পাওয়া যায় ।ব্যবহারকারীরা ফ্যান সাবস্ক্রিপশন আনলক করতে পারে। যখন তাদের ১০০০০ ফলোয়ার বা ২৫০ জনের বেশি রিটার্ন ভিউয়ার থাকে কিংবা ৫০০০০ পোষ্ট এংগেজমেন্ট বা ১ লাখ ৮০ হাজার ওয়াশ মিনিট থাকে ।ইনভাইটেশনের ফিচারটি পেয়ে গেলে সাবস্ক্রাইবাররা সেটি থেকে কি কি সুবিধা পাবেন তা আপনি নির্ধারণ করতে পারবেন। 

বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কোলাবরেশন

আপনার পেইজের রিস্ক বাড়াতে এবং কনটেন্টকে বৈচিত্রময় করতে প্রাসঙ্গিক কারো সঙ্গে কন্টেন্ট তৈরি করুন। নতুন দর্শকের কাছে পৌঁছাতে এবং ব্রান্ড সচেতনতা বাড়াতে অনেক নির্মাতা কোম্পানি ব্র্যান্ড আছে যার বেশ ভালো ফলোয়ার রয়েছে এমন কারো সঙ্গে কাজ করতে চান ।এক্ষেত্রে অর্থের বিনিময়ে তাদের সঙ্গে কোলাবরেশন কিংবা একসঙ্গে কাজ করতে পারবেন। এছাড়া এটি আপনার নিজের ফলোয়ার সংখ্যা বাড়াতেও সাহায্য করবে ।আপনার পোস্টে ব্যবসায়িক পার্টনারদের ট্যাগ শুরুর আগে আপনাকে প্রথমে তাদের কাছে এক্সেস এর জন্য অনুরোধ করতে হবে। একবার সেটি হয়ে গেলে আপনি পেজের ব্রান্ড খোলা কোলাবরেশন ম্যানেজারের মাধ্যমে  কোলাবরেশনের বিভিন্ন বিষয় সেখানে দেখতে পারবেন।

ফলোয়ারদের কাছ থেকে সরাসরি অর্থ উপার্জন 

ফেসবুক সম্প্রতি ঘোষণা করেছে এটি তাদের প্লাটফর্মের জন্য বিশেষভাবে তৈরি করা অর্গানিক ভিডিওর কনটেন্ট এর উপর আরো গুরুত্ব দেবে যাতে করে ব্যবহারকারীরা যেন ফেসবুকে শুধু টিকটক এর পোস্ট শেয়ার না করে। টিকটকের পোস্টটাই শেয়ার না করে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েঞ্জারা কিছু ধারাবাহিক চ্যানেল যেমন ,ধারাবাহিক চ্যালেঞ্জ যেমন রিলে একটা নির্দিষ্ট সংখ্যক ভিউ তৈরির মতো ডলার পর্যন্ত আর্থিক পুরস্কার পেতে পারবেন । চ্যালেঞ্জ ফিচার টি এই মুহূর্তে শুধু ইনভাইটেশনের মাধ্যমে পাওয়া যায় ।তবে এক্ষেত্রে ফেসবুক বর্তমানে যাদের ফলোয়ার সংখ্যা মিলিয়নের কাছাকাছি বা অধিক তাদের লক্ষ্য করছে ।ইনভাইটেশন পেলে প্রথম চ্যালেঞ্জটি অবশ্যই ৩০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। আর না হলে ফিচারটি মেয়াদ শেষ হয়ে যাবে।

অনলাইনে পেড ইভেন্ট

আপনি আপনার ফেসবুক পেজে অর্থের বিনিময় ইভেন্ট পরিচালনা করতে পারবেন। ফেসবুকের ইভেন্ট  ফিচার টির মাধ্যমে আপনি আপনার পেজ দিয়ে ইভেন্টের সময়সূচি তৈরি, সেটি সাজানো এবং তা চালাতে পারবেন জাস্ট পার্স মার্কেট।  তাদের ফেসবুক বিজনেস পেজের মাধ্যমে বেশ কিছু ইভেন্ট হোস্ট করে এবং সেগুলোর বিজ্ঞাপন দেয়। সেখান থেকে ভক্তরা ইভেন্টের একটি তালিকা দেখতে পারে। এবং ব্র্যান্ডের পেজ থেকে সরাসরি ইভেন্ট এর প্রবেশ অধিকার কিনতে পারে। ইভেন্ট অনলাইনে ফেসবুকেই অনুষ্ঠিত হয় । আপনার ফেসবুক পেজে পেড অনলাইন ইভেন্টস এর ফেসিয়ালটি চালু করুন। এটি নতুন ইভেন্ট তৈরি করার জন্য ইভেন্ট ট্যাবে ক্লিক করুন ।সেখানে পেড অপশনটি সিলেক্ট করুন ।তারপর আপনার ইভেন্ট মূল্য এবং যদি কোন সহজ থাকে তার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন ।তবে পেইড কিংবা অর্থ প্রদানের ভিত্তিতে ইভেন্টগুলো তৈরি করতে হলে আগে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এবং পেজটি তাদের মনিটাইজেশন যোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে। 

ফলোয়ারদের আপনার অনলাইন স্টোরে নিয়ে যান

ফেসবুকের সোশ্যাল কমার্স ফিচারটি টির মাধ্যমে আপনার ফেসবুক পেজ থেকে ক্রেতাদের সরাসরি আপনার অনলাইন স্টোরে নিয়ে যেতে পারবেন। যেসব ব্রান্ডের ইতোমধ্যে ফেসবুকে একটি ছোট ব্যবসা রয়েছে তাদের জন্য একটি দুর্দান্ত উপায়, যা স্কল  করে বেড়ানো ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে পণ্যটি কেনার জন্য উদ্বুদ্ধ করতে পারে। আপনার ফেসবুক পেজের ক্যাটালগ ম্যানেজার এ  আপনার পণ্যের ক্যাটালগ যোগ করুন। তারপর আপনি যখন একটি ছবি বা ভিডিও পোস্ট করবেন তখন প্রাসঙ্গিক পণ্যটির সঙ্গে তার লিংক করে দিন। লাইভ স্টিম চলাকালীন আপনি একটি পণ্য লিঙ্ক করতে পারবেন ।সবশেষে আপনার উপার্জনকে বৈচিত্রময় করুন। আপনি চাইলে এর জন্য ফেসবুকে একটি ই-কমার্স ব্যবসা শুরুকরুন। বিভিন্ন পরিসেবা বিক্রি, ডিজিটাল পণ্য তৈরির মতো আরও বিভিন্ন বিষয়ে করতে পারেন ।আর এসবের সাফল্য পেতে হাতিয়ার হিসেবে ফেসবুকের বিপুল সংখ্যক ফলোয়ারকে ব্যবহার করতে পারেন। ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২৯০ কোটি, যেখানে ইনস্টাগ্রামের ১৩০ কোটি , টিকটক এর ১০০ কোটি এবং টুইটারের ৩৯ কোটি ৬০ লাখ ।অর্থাৎ অন্যান্য সব প্লাটফর্মের তুলনায় ফেসবুকের ব্যবহার কারীর সংখ্যা অবিশ্বাস্য রকম বেশি। তাই এ বিশাল সংখ্যক ব্যবহারকারীর ই প্লাটফর্ম থেকে অর্থ উপার্জনের পদ্ধতি হলেও অসম্ভব নয়।

ফ্রিল্যান্সিং করে টাকা আয়

অনলাইনে টাকা আয় করতে চাইলে ফ্রিল্যান্সিং নামটি অতি পরিচিত। ফ্রিল্যান্সিং কাজের জন্য দরকার ক্লায়েন্ট। আর ক্লায়েন্ট পাওয়ার জন্য আমরা কত কিছুই করে থাকি ।আপনি কি জানেন ফেসবুক থেকে ফ্রিল্যান্সিং করা সম্ভব ।ফেসবুকে অনেক একটিভ গ্রুপ আছে, এখান থেকে আপনি অনেক ক্লায়েন্ট খুঁজে পাবেন। কন্টেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইন , ভিডিও এডিটিং , এসইও  ,ডিজিটাল মার্কেটিং সহ বেশ কয়েকটি গ্রুপ আপনার ফেসবুকে পেয়ে যাবেন। এই গ্রুপগুলোতে জয়েন করুন এবং ক্লায়েন্ট পাওয়া শুরু করুন। 

 Facebook মার্কেটপ্লেস থেকে আয়

ফেসবুক মার্কেটপ্লেস একটি চমৎকার প্ল্যাটফর্ম। লোকাল প্রোডাক্ট বিক্রি করার জন্য আপনার আশেপাশে থাকা ঐতিহ্যবাহী খাবার, হস্ত নির্মিত কারুশিল্প বা ব্যবহৃত জিনিসপত্র যাই থাকুক না কেন আপনি সেগুলোকে মার্কেট প্লেসে বিক্রয়ের জন্য তৈরি করতে পারেন। খুব সহজে ফেসবুক মার্কেটপ্লেস থেকে আপনার লোকাল ঐতিহ্যবাহী প্রোডাক্ট বিক্রয় করতে পারবেন ।এটি গ্রামের অপরিচিত প্রোডাক্ট কে বিজনেসে পরিণত করার। এটি একটি সহজ উপায় নিজেকে পরিচিত করতে পারেন। সফল ব্যবসায়ী  হিসেবে আপনি চাইলে স্পন্সর করা পোস্টগুলির জন্য তাদের ব্যবসার প্রচার ও সহযোগিতা করতে পারেন। স্পন্সর করা পোস্ট বিষয়বস্তু প্রচার করে আয় করতে পারেন। 

আমাদের শেষ কথাঃ ফেসবুক থেকে আয় করার সহজ উপায়

ফেসবুক থেকে আয় করতে হলে আমাদের প্রথমে ফেসবুক সম্পর্কে জানতে হবে ।বিশ্বের অন্যতম প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলির মধ্যে ফেসবুক একটি ।এখানে অর্থ উপার্জনের বিভিন্ন উপায় রয়েছে। ছোট থেকে বড় সকলেই তাদের আর্থিক সম্ভাবনার উন্নত করতে ফেসবুকে শক্তিকে কাজে লাগাচ্ছে। আপনি যদি ফেসবুক থেকে লাখ টাকা আয় করতে চান তবে এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন। ফেসবুক থেকে কিভাবে টাকা আয় করা যায়, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই পোস্টটিতে। যেহেতু এই প্ল্যাটফর্মে আয় করার উপায় রয়েছে অতএব বিভিন্ন উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 

এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর্টিকেলটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু ,বান্ধব , আত্মীয়-স্বজন , হিতাকাঙ্খী সকলের সাথে শেয়ার করবেন ।আপনার কোন মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের আর্টিকেল লিখতে অনুপ্রাণিত করবে ।সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url