স্মার্টফোন অতিরিক্ত গরম হচ্ছে ? দ্রুত ঠান্ডা করার কার্যকরী উপায়
ডিজিটাল প্রযুক্তির এই যুগে স্মার্টফোন আমাদের নিত্য সঙ্গী। অনেক সময় এই প্রযুক্তির পণ্যটি গরম হয়ে যায়। ডিজিটাল প্রযুক্তির বর্তমান যুগে প্রায় ছোট বড় সবাই ই স্মার্টফোন ব্যবহার করে থাকেন। কিন্তু স্মার্টফোন একটি অন্যতম সমস্যা হল হঠাৎ করে গরম হয়ে যাওয়া ।
মাঝে মাঝে ফোন এমন গরম হয় যেন হাতে ধরাই যায় না ।আমরা প্রত্যেকের এই সমস্যার সম্মুখীন হয়ে থাকি ।অনেকে আবার মনে করেন স্মার্টফোনের দোষে হয়তো এমনটা হচ্ছে ।কিন্তু আসলে একেবারেই সেটা ঠিক নয় বরং আমাদের ব্যবহারের দোষে এ সমস্যা দেখা দিতে পারে।
সূচিপত্রঃ স্মার্টফোন অতিরিক্ত গরম হচ্ছে ? দ্রুত ঠান্ডা করার কার্যকরী
উপায়
- স্মার্টফোন অতিরিক্ত গরম হচ্ছে ? দ্রুত ঠান্ডা করার কার্যকরী উপায়
- কেন স্মার্টফোন গরম হয়?
- গরম হলে স্মার্টফোনের যে সমস্ত ক্ষতি হতে পারে
- দ্রুত ফোন ঠান্ডা করার কার্যকরী উপায়
- অতিরিক্ত গরম হলে কি ফোন নষ্ট হতে পারে?
- ডাটা চালু করলে মোবাইল গরম হয় কেন
- ফোন গরম হলে স্বাভাবিকভাবে যে সমাধান করবেন
- মোবাইল ফোন গরম হওয়া থেকে বাঁচার উপায়
- আমাদের শেষ কথাঃ স্মার্টফোন অতিরিক্ত গরম হচ্ছে ? দ্রুত ঠান্ডা করার কার্যকর উপায়
স্মার্টফোন অতিরিক্ত গরম হচ্ছে দ্রুত ঠান্ডা করার কার্যকর উপায়
গরমে স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে অনেক সময় ফোন খুবই গরম হয়ে যায় ।কাজের সময়, চার্জ দেওয়ার সময় , ভিডিও চালানোর সময় , এমনকি গেমিং বা ভারী কোন অ্যাপ ব্যবহারের সময়ও ফোন বেশি গরম হয়।একটা বিষয় লক্ষ্য করে দেখেছেন কখনো যে, আপনি গুরুত্বপূর্ণ কল করার সময় অথবা প্রিয় একটি গেম খেলার সময় হঠাৎ আপনার ফোনের তাপমাত্রা অনেক বেড়ে গেছে ।মোবাইল ফোন গরম হওয়া এখন এক সাধারন সমস্যা ।কিন্তু এর পেছনে কি কারণ রয়েছে ।এ প্রযুক্তির যুগে যেখানে প্রায় সবকিছু আমাদের ফোনে করে থাকি। ফোনের গরম হওয়া আমাদের দৈনন্দিন কার্যক্রমের ব্যাঘাত ঘটাতে পারে। এটি কি শুধুমাত্র একটি অস্বস্তি নাকি এর পেছনে কোন কিছু সমস্যা জটিল সমস্যা রয়েছে। তাই এ সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। বিষয়টাকে বিভিন্নজন বিভিন্নভাবে দেখে থাকেন ।অনেকেই মনে করেন ব্যাটারির সমস্যার কারণে এমনটি হয়ে থাকে কিন্তু আসলে বিষয়টি তো সেটা নয় স্মার্টফোন বিভিন্ন কারণে গরম হতে পারে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করলে দেখা যায়, স্মার্টফোন অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করা যায় যারা ফোন তৈরি করেন তৈরি করেছেন সেই নির্মাতারা স্মার্টফোন ব্যবহারকারী তাদের ডিভাইসটি মাইনাস ৪ এবং ১১৩ ডিগ্রী ফারেনহাইট এর মধ্যে পরিবেশে রাখার পরামর্শ দেন। অতিরিক্ত ঠান্ডা স্মার্টফোন বন্ধ হতে পারে এবং গরম হয়ে গেলে ফোন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আমরা যখন ভিডিও দেখি তখন স্মার্টফোনের স্ক্রিন সবসময় চালু থাকে। এ সময় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ সিপিইউ ও গ্রাফিক্স প্রসেসিং ইউনিট জিপিইউ একটানা কাজ করতে থাকে। এতে স্মার্টফোন গরম হয়ে যায় মোবাইল ডাটা কাজে লাগিয়ে অনলাইনে ভিডিও দেখার সময় স্মার্টফোন বেশি গরম হয়। কারণ এ সময় নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিতে স্মার্টফোনের সিগন্যাল রিসেপশন ও ট্রান্সমিশন পাওয়ার বেশি ব্যবহার হয়। এজন্য ব্যাটারি তুলনামূলকভাবে বেশি খরচ হওয়ায় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায় পাশাপাশি স্কিনের উজ্জ্বলতা বেশি থাকলে তা বেশি সময় গেম খেললেও স্মার্টফোন গরম হয়ে যায়। স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে গেলে দ্রুত ঠান্ডা করার উপায় জানতে হবে।
কেন ফোন গরম হয়?
- বিভিন্ন কারণে ফোন গরম হতে পারে।
- তবে বেশিরভাগ ক্ষেত্রে ফোন বেশি ব্যবহারের কারণেও গরম হয়।
- আনুমানিক ধরা হয় আরো যেসব কারণে ফোন গরম হয়.
- অনেকক্ষণ ধরে স্ট্রিমিং ভিডিও দেখা।
- গেমস খেলা অথবা বিভিন্ন ধরনের গেম খেলা।
- স্মার্টফোনের উজ্জ্বলতা সর্বোচ্চ মাত্রায় রাখা।
- সফটওয়্যার এর ব্যবহার।
গরম হলে স্মার্টফোনের যে সমস্ত ক্ষতি হতে পারে
- কম্পিউটারের মতো স্মার্টফোনে কুলিং ফ্যান থাকে না ।তাই স্মার্টফোন অতিরিক্ত গরম হলে ব্যাটারি ও বিভিন্ন যন্ত্রাংশের কার্যকরিতা কমে যেতে পারে ।এর ফলে ফোনের গতিবেগ কমে যায়। এ কারণে বিভিন্ন অ্যাপ চালু বা বন্ধ হতে সময় ও বেশি প্রয়োজন হয়। এছাড়া অনেক সময় ফোন নিজ থেকে বন্ধ হয়ে আবার চালু হয় ।অতিরিক্ত গরম হলে স্মার্টফোনের ব্যাটারি ডিসপ্লে ও মাদারবোর্ড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
- সূর্যের আলো এড়িয়ে চলুনঃ সূর্যের আলো সরাসরি স্মার্ট ফোনে পড়লে ফোনের ভেতরের তাপমাত্রা খুব দ্রুত বেড়ে যায়। বাইরের যখন থাকা যায় তখন ছায়াতে রাখার চেষ্টা করবেন ।ব্যাগ বা পোশাকের নিচে পকেটের রাখতে পারেন।
- ব্যবহার না করলে অ্যাপ বন্ধ রাখুনঃ ভেতরে ভেতরে ব্যাকগ্রাউন্ড তোলা অ্যাপ গুলো শক্তি খায়। তাই ফোন গরম হওয়ার আশঙ্কা থাকে। যখন কোন অ্যাপ এ কাজ করেন না তখন এটিকে বন্ধ করে ফেলুন ।অথবা ব্যবহৃত এপ গুলোকে মুছে ফেলুন ।যদি আরো ভালো ফল পেতে চান।
- পর্দার উজ্জ্বলতা কমানঃ মনে হয় এটা বড় বিষয় নয়। তবে সত্য কথা হলো স্মার্টফোনের পর্দার উজ্জ্বলতা এর শক্তি ক্ষয় করে ।আরো যত বেশি শক্তি ক্ষয় হবে অন্তত বেশি গরম হয়ে যাবে শক্তি বাঁচাতে ফোনের পর্দার উজ্জ্বলতা কমিয়ে রাখুন এতে আপনার চোখের উপর চাপ কমবে।
- অ্যান্টিভাইরাস রাখুনঃ স্মার্টফোনের বেলায় ভাইরাস ফোনে থাকা সফটওয়্যার এর ওপর হামলা চালায় স্মার্টফোন বেশি গরম হয়ে যায় এ কারণে ফোনে এন্টিভাইরাস ইন্সটল করা উচিত। অ্যান্টিভাইরাস এন্ড্রয়েড ফোনের নিরাপত্তা দেবে। স্মার্টফোনে জাঙ্ক ফাইল ডিলিট করুন। অপ্রয়োজনে ফাইলগুলো জমতে থাকলে ফোন গরম হতে পারে। জাঙ্ক ফাইল ডিলিট করার জন্য গুগল ফাইলস এ অ্যাপ ব্যবহার গুগল ফাইলস বা গো অ্যাপ ব্যবহার করতে পারেন।
- চার্জ বন্ধঃ অনেকেই রাতে ঘুমানোর আগে ফোনটা চার্জে দিয়ে রাখেন কিন্তু বাজারে থাকা অধিকাংশ মডেলের ফোন কয়েক ঘন্টা পুরা চার্জ হয়ে যায়। অতিরিক্ত চার্জের ফলে ব্যাটারি গরম হয়ে যেতে পারে। তাই দ্রুত চার্জ বন্ধ করে দিতে হবে। কিছুক্ষণ পর পুনরায় চার্জে দিতে হবে। ফোন চার্জ দেওয়ার সময় কভার খুলে রাখতে হবে ।অরজিনাল এবং মানসম্মত চার্জার ব্যবহার করতে হবে। কারণ খারাপ চার্জার ফোনের তাপমাত্রা বাড়াতে পারে. এজন্য ভালো চার্জার ব্যবহার করতে হবে।
- কেশ বা খাপ ব্যবহার না করাঃ কেস অনেকে শখ করে বিভিন্ন রং বা নকশার ফোন কেস ব্যবহার করে থাকেন। কিন্তু শক্ত বা বায়ু চলাচলে বাধা সৃষ্টি করে এমন কেস ব্যবহার করলে ফোন গরম হয়ে যেতে পারে। তাই অতিরিক্ত গরম হয়ে গেলে দ্রুত ফোনের কেস খুলে ফেলা উচিত।
- বন্ধ রাখাঃ অতিরিক্ত তাপমাত্রা না কমলে ফোন কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হবে। বন্ধ থাকলে ফোনের যন্ত্রাংশ গুলো কাজ করা বন্ধ করে দেয় ফলে নতুন করে আবার গরম হয় না। ধীরে ধীরে সেটা ঠান্ডা হয়ে যায়.
- প্রয়োজন শেষে ওয়াইফাই ও ব্লুটুথ সংযোগ বন্ধ রাখাঃ প্রয়োজন শেষ হলে ওয়াইফাই ও ব্লুটুথ সংযোগ বন্ধ রাখতে হবে। কেননা এটি চালু থাকলে নেটওয়ার্কের সন্ধান করার কারণে ফোনের ব্যাটারি খরচ হতে থাকে ।সমস্যার সমাধান প্রয়োজন ছাড়া জিপিএস ওয়াইফাই বা ব্লুটুথ অপশন বন্ধ রাখতে হবে। আরো কিছু নিয়ম মেনে চলা উচিত ।যেমন চার্জে দেওয়ার সময় ব্রাউজ না করা, স্মার্টফোনটি গরম হওয়া শর্তেও ব্যবহার করে যাওয়া এসব কাজ থেকে বিরত থাকতে হবে।
- স্মার্টফোনের ব্যাটারি সেভিং মোড চালু করাঃ আপনার স্মার্টফোনের ব্যাটারি সেভিং মোড চালু করে রাখবেন। স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার জন্য ব্যাটারী সেভিং মোড চালু রাখতে হয়। এতে করে ব্যাটারির উপর চাপ কম পড়ে। পাশাপাশি ফোনে ডু নট ডিস্টার্ব মোড বা ফ্লাইট মোড চালু করলে ফোনের ব্যাটারির উপর চাপ কম পড়ে।
- প্রতিদিনের কিছু ভুল কাজঃ আমরা প্রতিদিনের কিছু ভুল কাজ বড় ধরনের ক্ষতি করে ফেলে। আমাদের ফোনের চার্জ ফুরিয়ে যাওয়ার ভয়ে রাত দিন ডিভাইসকে চার্জে রাখা হয় ।যা ক্ষতি করে ডিভাইসের শুধু ব্যাটারি নয় অতিরিক্ত চার্জে নষ্ট হতে পারে মাদারবোর্ড গরম অনুভূত হলে বুঝতে হবে সমস্যায় আছে ফোনটি ।তাই সারাক্ষণ মোবাইল চার্জে না রাখাই ভালো।
- ফ্রিজে রাখবেন নাঃ মোবাইল ফোন অতিরিক্ত গরম হলেও ভুলেও তা কখনো ফ্রিজে বা ডিপ ফ্রিজে রাখবেন না। এতে দ্রুত তাপমাত্রা পরিবর্তন হতে পারে ।ফোনের ভেতরে পানি জমে বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই কোনভাবেই মোবাইল ফোন ফ্রিজে রাখা যাবে না। কোন মোবাইল ফোন ফ্রিজে রাখা যাবে না।
দ্রুত ফোন ঠান্ডা করার কার্যকরী উপায়
- অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করুন, রিসেন্ট অ্যাপ থেকে ক্লিয়ার করুন, ডুপ্লিকেট চার্জার এর ব্যবহার করবেন না।
- অরজিনাল চার্জার ব্যবহার করুন নকল চার্জার এড়িয়ে চলুন। মোবাইলে অরজিনাল যে চার্জার সেটা ব্যবহার করুন তাহলে ফোন ভালো থাকবে।
- Cache ক্লিয়ার করুন ।Cache - Setting -Storage -Cache Clear.
- সফটওয়্যার আপডেট করুন, সব সময় লেটেস্ট ভার্সন ব্যবহার করুন।
- Background অ্যাপ বন্ধ করুন, ফোন ঠান্ডা রাখুন ,ফোন ঠান্ডা জায়গায় রাখুন।
- মোবাইল কভার খুলে ব্যবহার করুন, মোবাইলের কভার খুলে ব্যবহার করুন,বিশেষ করে গেম খেলার সময় অবশ্যই কভার খুলে রাখবেন।
- ভাইরাস স্ক্যান করুন, Trusted antivirus ব্যবহার করুন।
- ব্রাইটনেস কমান, Manual brightness রাখুন।
- জিপিএস বন্ধ রাখুন। GPS বন্ধ রাখুন, প্রয়োজন ছাড়া লোকেশন বন্ধ রাখুন।
- ফোন রিস্টার্ট করুন। স্মার্ট ফোন গরম হওয়া থেকে দ্রুত ঠান্ডা করার জন্য ফোনকে প্রতিদিন একবার রিস্টার্ট করুন।
অতিরিক্ত গরম হলে কি ফোন নষ্ট হতে পারে
ফোন অতিরিক্ত গরম হলে এটা বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। দীর্ঘ সময় ধরে
উচ্চ তাপমাত্রার মধ্যে থাকা ফোনের ব্যাটারি দ্রুত খারাপ হয়ে যেতে পারে।
যার ফলে চার্জ ধরে রাখার ক্ষমতা কমে যায়। শুধু ব্যাটারি নয় ফোনের প্রসেসর
অন্যান্য হার্ডওয়ার অংশ তাপের কারণে ক্ষতিগ্রস্ত হয়, পারফরমেন্স কমে যেতে পারে।
দীর্ঘদিন পারফর্মেন্স ড্যামেজ হতে পারে। তাই ফোন গরম হলে দ্রুত ব্যবস্থা নেওয়া
খুব জরুরী। চার্জার খুলে দেওয়া ,হালকা ব্যবহার করা ,ঠান্ডা জায়গায়
রাখা এ সকল দিকে খেয়াল রাখতে হবে।
ডাটা চালু করলে মোবাইল গরম হয় কেন
- Background app আপডেট।
- Network signal দুর্বল হলে বেশি পাওয়ার লাগে।
- GPS,sync, notification সব একসাথে কাজ করে।
- সমাধান অপ্রয়োজনীয় এপ এর ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ করুন।
ফোন গরম হলে স্বাভাবিকভাবে যে সমাধান করবেন
- ব্যাকগ্রাউন্ড এপ্স বন্ধ করুন ।
- ফোন রিস্টার্ট দিন ।
- সফটওয়্যার আপডেট রাখুন।
- হেভি অ্যাপ আনইন্সটল করুন ।
- Cache পরিস্কার করুন ।
- ফোন গরম হওয়ার কারণে সমাধান জানলে নিশ্চয় খুব সহজে এ সমস্যার সমাধান করতে পারবেন।
মোবাইল ফোন গরম হওয়া থেকে বাঁচার উপায়
- সরাসরি রোদে ফোন ব্যবহার করবেন না।
- মোটা কভার খুলে রাখবেন।
- দীর্ঘসময় গেম খেলবেন না।
- Low brightness ব্যবহার করবেন।
- নিয়মিত ফোন Clean রাখবেন।
আমাদের শেষ কথাঃ স্মার্টফোন অতিরিক্ত গরম হচ্ছে ? দ্রুত ঠান্ডা করার কার্যকর উপায়
স্মার্টফোন অতিরিক্ত গরম হওয়া এবং দ্রুত ঠান্ডা করার কার্যকর উপায় আমরা জানতে পেরেছি। অতিরিক্ত গরম হলে ফোন নষ্ট হতে পারে কিনা, ডাটা চালু করলে মোবাইল গরম হয় কেন , ফোন গরম হলে স্বাভাবিকভাবে কি সমাধান করতে হবে , মোবাইল ফোন গরম হওয়া থেকে কিভাবে বাঁচানো যাবে এ সমস্ত বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেহেতু আমরা স্মার্টফোন সকলে ব্যবহার করে থাকি অতএব এর ব্যবহার সম্পর্কে আমাদের স্বাভাবিক জ্ঞান থাকতে হবে। ফোনের ব্যাটারি যদি পুরনো হয়ে গিয়ে থাকে তাহলে এগুলো কোনটাই কাজে লাগবে না তখন সার্ভিস সেন্টারে গিয়ে তখনই পাল্টাতে হবে ব্যাটারি এ ব্যাপারে কোন রকমের ঝুঁকি না নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ।কোন প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই আর্টিকেলটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার মূল্যবান মতামত আমাদের আরো ভালো কনটেন্ট লিখতে অনুপ্রাণিত করবে ।আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনের সঙ্গে শেয়ার করবেন ।সবশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি ,আল্লাহ হাফেজ ।


অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url